আন্তর্জাতিক

ট্রাম্পের ভুলে মার্কিন সেনারা আজ মহাবিপদে! যে বিস্ফোরক তথ্য ফাঁস!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক ‘বিবেচনাহীন’ নীতি আমেরিকান সেনাদের এক ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মল্টন। সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ট্রাম্পের ভাষণের প্রতিক্রিয়ায় এমএসএনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।

মল্টন জানান, ট্রাম্পের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে ঘোষিত লক্ষ্য পূরণ তো দূরের কথা, বরং মার্কিন সেনারা এক ‘বিপজ্জনক’ পরিস্থিতির শিকার হয়েছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট বোধবুদ্ধিহীন। তার এই ব্যর্থতা মার্কিন সেনাদের এক বিপজ্জনক পরিস্থিতিতে ফেলেছে।” তিনি আরও যোগ করেন, “যদি ঝুঁকি এত বেশি না হতো, তবে এটি প্রায় হাস্যকর হতো, কিন্তু ঝুঁকি অবিশ্বাস্যভাবে বেশি এবং সে কারণেই এটি আমাদের এবং আমাদের সেনাদের জন্য এত বিপজ্জনক।”

এই কংগ্রেস সদস্যের মতে, ট্রাম্প কেবল ইরানের শাসনব্যবস্থাই পরিবর্তন করেননি, বরং ওবামার চুক্তি ভেঙে নিজের বড়াই করার পাশাপাশি ভুল নীতি গ্রহণ করেছেন। সব মিলিয়ে, মার্কিন মুলুক আজ এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button