আন্তর্জাতিক
হরমুজ প্রণালী নিয়ে যা বলল যুক্তরাজ্য, সংকটে বিশ্ব!

বিশ্বের অন্যতম ব্যস্ত তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে প্রায় ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক আয়োজন করা হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এই বৈঠকের নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র ও মাইন দিয়ে প্রণালিটি কার্যত অচল করে রেখেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি চালু রাখা জরুরি। এই বৈঠক জ্বালানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।





