আন্তর্জাতিক

হঠাৎ আকাশে যা ঘটল! অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের কী হলো?

যুক্তরাষ্ট্রের আকাশে এক ভয়ংকর দুর্ঘটনা! অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমানটি লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে অল্প আঘাত নিয়ে পাইলট প্রাণে বেঁচে গেছেন বলে জানা গেছে। নেলিস বিমানঘাঁটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) নেভাদা অঙ্গরাজ্যের ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নিয়ন্ত্রিত আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি একটি সম্পূর্ণ সামরিক এলাকায় হওয়ায় কোনো জনবসতিতে এর প্রভাব পড়েনি। বিমানবাহিনী নিশ্চিত করেছে, পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি, এ বিষয়ে তদন্ত চলছে।

এই ঘটনা বিশ্বের সবচেয়ে উন্নত এই যুদ্ধবিমানটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button