আন্তর্জাতিক
হরমুজ প্রণালী নিয়ে ইরান কী হুমকি দিল? জানলে চমকে যাবেন!

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘হরমুজ প্রণালী অবশ্যই খোলা থাকবে, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে তাদের জন্য।’ ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ‘৪৭ বছরের আতিথেয়তা’ শেষ হয়েছে বলেও তিনি জানান। আজিজি উল্লেখ করেন, ট্রাম্প তার ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন, তবে এই পরিবর্তন কেবল অঞ্চলটির সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে। এদিকে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা ইরান অনুমোদন করেছে বলে খবর পাওয়া গেছে।





