আন্তর্জাতিক
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহতের পর যা ঘটল… তোলপাড়

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে এক মর্মান্তিক ড্রোন হামলায় এক বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম সূত্রে এই খবর জানা গেছে।
ঘটনার বিবরণে বলা হয়েছে, ফুজাইরাহতে একটি ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ এসে আঘাত হানে ওই বাংলাদেশির ওপর। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কর্মরত ছিলেন। তবে নিহত এই বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে।





