আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে যা বলল আমেরিকা! জানলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ নাগরিক মনে করেন, তাদের দেশের দ্রুত ইরান যুদ্ধ শেষ করা উচিত। এমনকি নির্ধারিত লক্ষ্য অর্জিত না হলেও যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন তারা। রয়টার্স ও ইপসোসের এক সাম্প্রতিক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৬৬ শতাংশ মানুষ দ্রুত ইরান যুদ্ধের সমাপ্তি চেয়েছেন। মাত্র ২৭ শতাংশ মার্কিনি মনে করেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া উচিত। ছয় শতাংশ এই প্রশ্নের কোনো উত্তর দেননি।

জরিপের তথ্য বলছে, ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এই যুদ্ধ নিয়ে মতভেদ রয়েছে। ট্রাম্পের দলের প্রায় ৪০ শতাংশ সমর্থক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে থাকলেও, ৫৭ শতাংশ মনে করেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেখানে থাকা জরুরি।

এক হাজার ২১ জন সাধারণ নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। এতে দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন কমছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button