আন্তর্জাতিক

চীনের আকাশে জাপানের নতুন চাল! ক্ষেপণাস্ত্র মোতায়েনে বিশ্বজুড়ে তোলপাড়

চীনের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংয়ের সঙ্গে জাপানের সম্পর্ক তলানিতে ঠেকেছে, এমন পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হলো।

ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা প্রায় ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল), যা চীনের মূল ভূখণ্ডের কিছু এলাকা, যেমন সাংহাইকেও আওতায় নিয়ে আসে। এই ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলের কুমামোতোতে স্থাপন করা হয়েছে। এছাড়া, ‘হাইপার ভেলোসিটি গ্লাইডিং প্রজেক্টাইল’ নামের একটি উন্নত অস্ত্র শিজুওকা অঞ্চলে মোতায়েন করা হয়েছে, যা দূরবর্তী দ্বীপগুলোকে রক্ষা করার জন্য তৈরি।

সাম্প্রতিক বছরগুলোতে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জাপান ধীরে ধীরে তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে। ২০২২ সালে জাপান পাল্টা আক্রমণ সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করে। তবে, ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলো সম্ভাব্য শত্রু হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলে মনে করছেন সমালোচকরা। স্থানীয় সম্প্রদায়কে কোনো ধরনের সতর্কতা বার্তা ছাড়াই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র আনাকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভও হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button