আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের রাতারাতি ভাষণ! যা বলছেন সবাই…

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার রাতে জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক্সে দেওয়া এক পোস্টে এ নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘ইরান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প।’

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন হামলা শেষ হবে এবং ইরানিদের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি হতে পারে। তবে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ শেষ হয়নি, বরং উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের আজকের ভাষণটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button