হরমুজ প্রণালি নিয়ে আমিরাতের ভয়ংকর সিদ্ধান্ত! যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটি?

সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বল প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের সাহায্য করার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই পদক্ষেপের ফলে ইরান সরাসরি হামলার শিকার আমিরাত হতে পারে প্রথম পারস্য উপসাগরীয় দেশ হিসেবে যুদ্ধে জড়িত। উপসাগরীয় দেশটি যেকোনো উপায়ে হরমুজ প্রণালিতে ইরানের বাধা অপসারণে বল প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র ও অন্যদের রাজি করানোর প্রচেষ্টা শুরু করেছে।
আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন একটি প্রস্তাব পাসের জন্য চেষ্টা করছে, যা এই ধরনের পদক্ষেপকে অনুমোদন দেবে। কূটনীতিকরা বলপূর্বক প্রণালিটি খোলার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও এশিয়ার সামরিক শক্তিগুলোকে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন। একজন কর্মকর্তা বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠী মনে করে যে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়ছে এবং প্রণালিটির ওপর শ্বাসরুদ্ধকর চাপ সৃষ্টি করে তারা বিশ্ব অর্থনীতিকে সঙ্গে নিয়ে ডুবে যেতে প্রস্তুত।’
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। বরং তারা বলেছে, ‘হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।’ সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।





