আন্তর্জাতিক
ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক ভাঙছে আমেরিকা? যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!

ইরান যুদ্ধ শেষ হওয়ার পরপরই ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘পুনর্বিবেচনা’ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, “বছরের পর বছর ধরে আমাদের শত শত, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে এবং এই অঞ্চলে এত সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করে কী লাভ হলো, যদি প্রয়োজনের সময় আমাদের সেই ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি না দেওয়া হয়?” তিনি প্রশ্ন তোলেন, “এই জোট আমাদের দেশের স্বার্থ পূরণ করছে, নাকি এটি এখন একটি একতরফা সম্পর্কে পরিণত হয়েছে?” রুবিও আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন ইউরোপকে রক্ষা করছে, তখন ইউরোপীয় মিত্ররা প্রয়োজনের সময় মার্কিন ঘাঁটি স্থাপন এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না। ১৯৪৯ সালে গঠিত এই সামরিক জোটের বর্তমানে সদস্য ৩২টি।





