ইরানে স্থল অভিযানে ইসরাইলের ভূমিকা কি? চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানে ইসরাইলি বাহিনী অংশ নেবে না বলে জানা গেছে। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ওয়াশিংটন চলমান পরিস্থিতিতে তার ভূমিকা আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো স্থল হামলা চালায়, তাহলে ইসরাইলি সেনারা সেটিতে অংশ নেবে না। এই অবস্থান থেকে স্পষ্ট হয় যে, তেল আবিব এই ধরনের অভিযানের সম্পূর্ণ দায়িত্ব মার্কিন বাহিনীর ওপরই ছেড়ে দেবে। এই প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসের ভেতরেই সমালোচনা হচ্ছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে বলে জানা গেছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো পদক্ষেপে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন কিনা তা নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, ইরান যেকোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে, মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে তারা ভয়াবহ প্রতিরোধের সম্মুখীন হবে। সামরিক বিশ্লেষকরাও স্থল অভিযানকে ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল বলে সতর্ক করেছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা থেকে দেখা যায়, আকাশযুদ্ধ কখন স্থলযুদ্ধে পরিণত হয়। তিনি আরও বলেন, ইরান যুদ্ধেও একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী ১০ দিনই পরবর্তী ঘটনাপ্রবাহ নির্ধারণ করবে।
এই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে, যুক্তরাষ্ট্রকে একটি ব্যয়বহুল স্থলযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে ইসরাইল তাদের সেনা পাঠাতে রাজি নয়।





