যুদ্ধবিরতি নয়, স্থায়ী সমাপ্তি চায় ইরান! জানলে অবাক হবেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়, বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চাই—শুধু ইরানে নয়, গোটা অঞ্চলে।’ এই মন্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে, ইরান তাৎক্ষণিক শান্তির চেয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা প্রস্তাবগুলোর কোনো জবাব এখনো দেয়নি তেহরান, এমনকি কোনো পাল্টা প্রস্তাব বা শর্তও তারা উত্থাপন করেনি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ থেকে বার্তা পেলেও এটিকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছে না ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে আরাগচি বলেন, এই জলপথ পুরোপুরি খোলা রয়েছে, তবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য এটি বন্ধ। প্রয়োজনে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।





