আন্তর্জাতিক
ইরানের গুরুত্বপূর্ণ লবণ শোধনাগারে ভয়ংকর হামলা! অচল হয়ে পড়ল পুরো প্ল্যান্ট

ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় স্থাপনাটি সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে এবং এর স্বল্পমেয়াদী মেরামতের কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহসেন ফারাদি জানিয়েছেন, “কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে হামলা হয়েছে এবং এটি এখন সম্পূর্ণরূপে অচল, কারণ স্বল্প সময়ে এর মেরামত সম্ভব নয়।” তিনি আরও জানান, শোধনাগারটি মেরামতের উপযুক্ত না হওয়া পর্যন্ত এলাকাবাসীর পানির চাহিদা ট্যাংকার এবং অন্যান্য শোধনাগারের মাধ্যমে মেটানো হবে। হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি নিশ্চিত করেছেন যে, যুদ্ধের প্রথম দিকে কেশমের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছিল।





