আন্তর্জাতিক
ইরানের মনোবল ভাঙলো! ক্ষেপণাস্ত্র ছোড়া কম, বাহিনী ছাড়ছে অনেকে!

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে পড়েছে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, গত ২৪ ঘণ্টায় ইরান সবচেয়ে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হেগসেথের মতে, দেশটির শীর্ষ নেতাদের মধ্যে হতাশা কাজ করছে এবং অনেকে বাহিনী ছেড়ে চলে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সব পদক্ষেপ নিচ্ছেন যা পূর্ববর্তী কোনো প্রেসিডেন্ট নেয়নি, যার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং ইরানের সামরিক শক্তি হ্রাস পাচ্ছে।





