আন্তর্জাতিক

যুদ্ধের খরচ মেটাতে উপসাগরীয় দেশগুলোর কাছে যাচ্ছেন ট্রাম্প! যা জানালো হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র-ইরান-ইসরাইল চলমান যুদ্ধের বিপুল খরচ মেটাতে উপসাগরীয় মিত্রদের কাছে আর্থিক সহায়তা চাইতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো, যারা ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধেও অর্থ সহায়তা দিয়েছিল, তাদের কাছে প্রেসিডেন্ট এই আহ্বান জানাতে পারেন। ট্রাম্পের কাছ থেকে এ ব্যাপারে শিগগিরই একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট যুদ্ধ ব্যয় ভাগ করে নিয়েছিল। তখন জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও সহায়তা করেছিল। তবে বর্তমান সংঘাতে উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই অনাগ্রহ দেখিয়েছে। তারা আশঙ্কা করছে, ইরানের পাল্টা হামলায় অর্থনৈতিক ক্ষতির বোঝা তাদেরই বহন করতে হতে পারে। ইতোমধ্যে দেশগুলো বড় ধরনের রাজস্ব ও অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে। গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র ও খার্গ দ্বীপ ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেয়া হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button