আন্তর্জাতিক
ট্রাম্পের নতুন চমক! মিত্রদেশগুলোকে একি বললেন আমেরিকার প্রেসিডেন্ট?

যুক্তরাজ্যসহ আমেরিকার মিত্রদেশগুলোকে আবারও কড়া ভাষায় সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে ইরান যুদ্ধ এড়াতে পশ্চিমাদের নিষ্ক্রিয়তাকে তোপ দেগে ট্রাম্প বলেন, যারা আমাদের কাছ থেকে সুবিধা নিচ্ছে, তাদের উচিত শেষ পর্যন্ত সাহস দেখানো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্প লেখেন, “যুক্তরাজ্যের মতো দেশগুলো, যারা ইরানের সঙ্গে যুদ্ধে যোগ না দিয়ে আমাদের কাছ থেকে সব সুবিধা নিচ্ছে, তাদের জন্য আমার দুটি পরামর্শ—প্রথমে আমাদের কাছ থেকে জেট ফুয়েল কিনুন, আমাদের প্রচুর মজুত আছে। দ্বিতীয়ত, দেরিতে হলেও সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যান এবং পরিস্থিতি নিজেদের দখলে নিয়ে আসুন।” ট্রাম্প বিশেষভাবে ফ্রান্সের অসহযোগিতার কথা উল্লেখ করে বলেন, তারা রসদবোঝাই বিমানগুলোকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি।





