দ্বিতীয় চেষ্টায় হরমুজ প্রণালী অতিক্রম! আন্তর্জাতিক মহলে তোলপাড়

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালী অবশেষে অতিক্রম করতে সবল হয়েছে চীনের দুটি কনটেইনারবাহী জাহাজ। গত শুক্রবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করলেও মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়েছিল জাহাজ দুটি। তবে দ্বিতীয় প্রচেষ্টায় তারা সফলভাবে পারস্য উপসাগর থেকে উন্মুক্ত সমুদ্রের দিকে বের হতে সক্ষম হয়েছে।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুসারে, সোমবার গুরুত্বপূর্ণ এই জলপথটি অতিক্রম করে জাহাজ দুটি। কেপলারের বিশ্লেষক রেবেকা গার্ডেস জানিয়েছেন, “যুদ্ধ শুরুর পর ইরানি পতাকাবাহী জাহাজ বাদে এগুলোই প্রথম কনটেইনারবাহী জাহাজ যা এই অঞ্চল থেকে বের হতে পেরেছে।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি ত্যাগ করে জাহাজ দুটি বর্তমানে ওমান উপসাগরের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে।
যদিও ইরান হরমুজ প্রণালীকে কার্যত বন্ধ রেখেছে, তবে কিছু নির্বাচিত জাহাজ যাতায়াতের অনুমতি পাচ্ছে। চীন ও ইরানের মধ্যে এই সফল কূটনৈতিক উদ্যোগ দেশগুলোর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।





