হাইতিতে ভয়ঙ্কর হামলা: যা ঘটল রাতের অন্ধকারে, জানলে শিউরে উঠবেন!

ক্যারিবীয় দেশ হাইতিতে গ্যাং সদস্যদের নৃশংস হামলায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত আর্টিবোনিত অঞ্চলের পেতিত-রিভিয়ের এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, রোববার ভোরে শুরু হওয়া এই হামলা সোমবার ভোর পর্যন্ত চলে। গ্যাং সদস্যরা বাড়িঘরে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এছাড়াও প্রায় ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে ডিফেনসুর প্লাস। জাতিসংঘের ধারণা, এই সহিংসতার জেরে এর আগেই দুই হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। গ্যাং নেতা লাকসন এলান প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হামলার প্রতিশোধ হিসেবে এই আক্রমণ চালানোর দাবি করেছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও গ্যাং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে, যা দেশটির জন্য এক চরম উদ্বেগের কারণ।





