আন্তর্জাতিক

দুবাই বন্দরে কুয়েতি জাহাজে ইরানি হামলা! যা ঘটল মধ্যপ্রাচ্যে…

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে কুনা বার্তা সংস্থা জানিয়েছে, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের একটি বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়েছে। কুয়েত সিটি থেকে এএফপি এই খবর জানিয়েছে।

এদিকে, কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবিলায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button