আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ ইসরাইলি সেনা নিহত!

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তীব্র সংঘর্ষে চারজন ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বার্তা সংস্থা এএফপির সূত্রে জানা যায়, আইডিএফ তাদের বিবৃতিতে একই ব্যাটালিয়নের তিন সেনার নাম প্রকাশ করেছে, যারা লড়াই চলাকালীন নিহত হন। পৃথক বিবৃতিতে আরও একজন সেনার মৃত্যুর তথ্য জানানো হলেও তার পরিচয় গোপন রাখা হয়েছে। এই সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা গুরুতর আহতের পাশাপাশি রিজার্ভ ফোর্সের একজন সদস্যও মাঝারি ধরনের আহত হয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button