আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর প্রস্তাব! সরাসরি আলোচনায় বসেনি ইরান, যা ফাঁস হলো

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার জন্য একাধিক প্রস্তাব তেহরানের কাছে পৌঁছালেও সরাসরি কোনো বৈঠকে বসেনি ইরান। পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব প্রস্তাব এসেছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন যে, চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় অংশ নেয়নি। যুদ্ধবিরতি প্রসঙ্গে ইরান তার পূর্বের অবস্থানেই অটল রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকায় দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষাই প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। এর আগে হোয়াইট হাউস আলোচনার ইতিবাচক অগ্রগতির দাবি করলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।





