আন্তর্জাতিক
ইরানে কি পারমাণবিক হামলা হবে? জাতিসংঘের কর্মকর্তার চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়!

জাতিসংঘের এক জ্যেষ্ঠ কূটনীতিক মোহাম্মদ সাফার পদত্যাগ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেছেন, জাতিসংঘ নাকি ইরানে পারমাণবিক হামলার মতো ভয়াবহ ঘটনার প্রস্তুতি নিচ্ছে! এই অভিযোগের ভিত্তিতেই তিনি নিজের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট ও একটি চিঠির মাধ্যমে সাফা তার এই চাঞ্চল্যকর দাবির কথা জানান। তিনি বলেন, ” তেহরান কোনো জনশূন্য এলাকা নয়, সেখানে প্রায় এক কোটি মানুষের বসবাস। যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনের মতো শহরে এমন হামলা হতো, তবে তার পরিণতি কী হতো?” তিনি আরও বলেন, এই তথ্য প্রকাশ করার জন্যই তিনি নিজের কূটনৈতিক ক্যারিয়ার ত্যাগ করেছেন। সম্ভাব্য ‘পারমাণবিক শীতকাল’ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।





