আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে চরম সিদ্ধান্ত স্পেনের, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বড় খবর

ইরান-সম্পর্কিত কোনো অভিযানের জন্য স্পেন তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেবে না বলে সোমবার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস। স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ সামরিক সূত্রের বরাতে এই খবর প্রকাশ করে। মাদ্রিদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোব্লেস বলেন, “ইরানে যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।” এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেন এড়িয়ে যেতে হচ্ছে, তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো জানান, আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ না করার সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবেই এই আকাশসীমা বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও যুক্তরাষ্ট্রের ইরান হামলার তীব্র বিরোধী।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button