আন্তর্জাতিক

ইরান যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্প যা বললেন, শুনলে চমকে যাবেন!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানে যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সম্ভাব্য সময়সীমা জানতে চাওয়া হলে, তিনি এই উত্তর দেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, যুদ্ধের শুরু থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বলে আসছেন যে, এই অভিযান মোট চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে এবং এখনও তিনি তার অবস্থানেই আছেন। এছাড়া, ক্যারোলিন লেভিট দাবি করেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং এটি ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি, তবে ক্যারোলিন উল্লেখ করেছেন যে, কূটনীতি এখনও ট্রাম্পের প্রথম পছন্দ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button