পরমাণু অস্ত্র নিয়ে ইরান যা বলল… চমকে গেলেন বিশ্ব!

ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি এবং ভবিষ্যতেও তাদের এমন কোনো পরিকল্পনা নেই—এমনটাই জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
বাগাই জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) সই করার পর ইরান আসলে কতটা সুফল পাচ্ছে, তা নিয়ে দেশটির পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও সংশয় তৈরি হয়েছে। ১৯৭০ সালে কার্যকর হওয়া এই আন্তর্জাতিক চুক্তির মূল লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা। তবে এই চুক্তি সদস্য দেশগুলোকে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের অধিকার দেয়।
মুখপাত্র আরও বলেন, ইরান এখনো এই চুক্তির সদস্য হিসেবে এতে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু চুক্তির আওতায় একটি দেশ হিসেবে ইরানের যেসব অধিকার পাওয়ার কথা, তা তারা আসলে ভোগ করতে পারছে কি না—সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তেহরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরেই ইরানের এই দাবির বিরোধিতা করে আসছে এবং তেহরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির গোপন চেষ্টার অভিযোগ তুলে আসছে।





