‘এটা আমাদের যুদ্ধ নয়’: ইরান সংঘাতে ব্রিটিশ সেনা না পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরানকে কেন্দ্র করে চলমান এই সংঘাতে সরাসরি অংশ নেবে না তাদের দেশ। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, “এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়াচ্ছি না।” ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কিছু প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। যদিও সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে, তবে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়াও, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।





