আন্তর্জাতিক

লেবাননের নির্দেশ অমান্য! ইরানি রাষ্ট্রদূত কি করছেন এমন যা অবাক করবে বিশ্ব?

লেবানন সরকার কর্তৃক বহিষ্কারের নির্দেশ সত্ত্বেও বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ দেশ ছাড়ছেন না। তেহরান জানিয়েছে, রাষ্ট্রদূত তার দায়িত্ব পালন করেই যাবেন এবং দূতাবাসে অবস্থান করবেন। কূটনৈতিক নিয়ম অনুযায়ী, দূতাবাসকে ইরানের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়, তাই লেবাননের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে জোরপূর্বক বের করতে পারবে না। গত সপ্তাহে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় শেইবানি রউফকে “অনাকাঙ্ক্ষিত ব্যক্তি” ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল, যা দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। লেবাননের অভিযোগ, রাষ্ট্রদূত দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button