আন্তর্জাতিক
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা! চীনের গোপন সফরে চমকপ্রদ তথ্য ফাঁস

পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি শান্তি আলোচনার আয়োজন করতে উঠে-পড়ে লেগেছে। এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামীকাল চীন সফরে যাচ্ছেন। বেইজিংয়ে পৌঁছে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক করবেন। গত সপ্তাহ জুড়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, তুরস্ক ও মিশরের সঙ্গে সমন্বয় করে চারপক্ষীয় কূটনৈতিক চাল চালিয়েছেন। যার মূল লক্ষ্য হলো পাকিস্তান যেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের সুযোগ করে দিতে পারে। এর আগে চীন পাকিস্তানের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছিল।





