আন্তর্জাতিক

আরব লীগের পরবর্তী মহাসচিব হিসেবে মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমির নাম প্রস্তাব করা হয়েছে। রবিবার জোটের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে প্রায় সব আরব দেশ তাকে সমর্থন জানিয়েছে। সৌদি আরবে আসন্ন আরব সম্মেলনে এই নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে, যেখানে ফাহমি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবেন।

মিশরের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নাবিল ফাহমির প্রতি এই সর্বসম্মত সমর্থন আরব দেশগুলোর যৌথ কর্মকাণ্ডে মিশরের আস্থা প্রমাণ করে। মনোনয়ন দেওয়ায় রাষ্ট্রপতি সিসিকে ধন্যবাদ জানিয়েছেন ফাহমি এবং সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আরব বিশ্ব যখন নানা চ্যালেঞ্জের সম্মুখীন, তখন এই নিয়োগ আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। নাবিল ফাহমি আরব অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button