আন্তর্জাতিক

স্পেনের আকাশসীমা বন্ধ! মার্কিন বিমানের জন্য দুঃসংবাদ, জানলে অবাক হবেন

ইরানে মার্কিন হামলার সঙ্গে জড়িত সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস এই ঘোষণা দিয়েছেন। এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিতে নিষেধাজ্ঞার পর এবার আকাশপথেও এই নতুন বিধিনিষেধ আরোপ করা হলো। মাদ্রিদে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রোবলেস জানান, ইরান যুদ্ধ সংক্রান্ত কোনো কাজের জন্য স্পেন সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। তবে জরুরি প্রয়োজনে ব্যবহৃত ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া কোনো যুদ্ধে স্পেন সমর্থন দেবে না। এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বাণিজ্যিক প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button