আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর IAEA’র ভূমিকা নিয়ে যা বলল তেহরান!

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তরফে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, এমন হামলার বিষয়ে IAEA ‘উদাসীন’ ভূমিকা পালন করছে। তিনি বিষয়টিকে ‘অপরাধ’ হিসেবে উল্লেখ করে IAEA প্রধান রাফায়েল গ্রোসির অবস্থানকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। বাঘাইয়ের মতে, হামলার নিন্দা না করে IAEA প্রধান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তিনি IAEA প্রধানের নিরপেক্ষতা ও দৃঢ়তার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button