ইরানে ১৩ হাজার হামলায় তোলপাড়! ট্রাম্পের নয়া হুমকি, আসছে বড় পরিবর্তন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনো বাকি রয়েছে। ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল উৎপাদন কেন্দ্র দখলের হুমকি পুনর্ব্যক্ত করলেও একই সঙ্গে জানান, পাকিস্তানের ‘দূতদের’ মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। এর পরিবর্তে ট্রাম্প বলেন, ‘আমাদের হাতে এখনো প্রায় ৩,০০০ লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে।’ এই মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।





