মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র কবে শান্ত হবে? বিশ্ব জানলো শিউরে ওঠা তথ্য!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কতদিন স্থায়ী হবে তা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ-রাজনৈতিক বিশ্লেষক। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত সম্ভবত ‘অন্তত জুন মাস পর্যন্ত’ চলতে পারে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নতুন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। তাঁর মতে, ট্রাম্পের পূর্ববর্তী বাণিজ্য নীতিগুলোর সঙ্গে তুলনা করে এখানেও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন, এমন আশা করাটা ভুল হবে। কার্টরাইট ব্যাখ্যা করেন যে, শুল্ক নীতি নির্ধারণ করা যদিও প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত তিনি একা বা একতরফাভাবে নিতে পারেন না। এই বক্তব্যের ফলে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।





