আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ইসলামী বক্তারা যা করতে যাচ্ছেন, জানলে অবাক হবেন!

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি প্রবাসীদের প্রিয় সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসি)-র ২৫ বছর পূর্তি উপলক্ষে মুখরিত হতে চলেছে দেশটির বিভিন্ন শহর। মার্চ ও এপ্রিল মাস জুড়ে ইসলামী আলোচনা সভা ও নানা অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশের দুই কিংবদন্তী ইসলামী বক্তা, মাওলানা মিজানুর রহমান আজহারী ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন। শীঘ্রই সেখানে যোগ দেবেন আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব মাওলানা আহমাদুল্লাহ। “লিগ্যাসি অফ ফেইথ” শীর্ষক এই অনুষ্ঠানগুলোতে পরিবারসহ অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে আইপিডিসি। যারা অংশগ্রহণ করতে চান, তারা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করে নিজেদের আসন নিশ্চিত করতে পারবেন। ৩১ মার্চ ব্রিসবেনে প্রথম অনুষ্ঠান দিয়ে শুরু হয়ে সিডনি, ক্যানবেরা, এডিলেইড এবং পার্থ পর্যন্ত বিস্তৃত হবে এই আয়োজন। আয়োজকরা আশা করছেন, এর মাধ্যমে প্রবাসের মাটিতে শিশু, কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সকল বয়সের প্রবাসী বাংলাদেশিরা ইসলামের চর্চায় আরও উৎসাহিত হবেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button