জর্ডানের আকাশে যা উড়াল… শত শত ইসরাইলি আটকা পড়ার কারণ জানলে চমকে যাবেন!

জর্ডানের আকাবার কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করেই আটকা পড়েছেন শত শত ইসরাইলি নাগরিক। ইসরাইলি বিমান সংস্থা আরকিয়া তাদের ফ্লাইট চলাচল স্থগিত করতে বাধ্য হওয়ায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরাইলি চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, জর্ডান কর্তৃপক্ষের আপত্তির মুখে সংস্থাটি তাদের ফ্লাইট পরিচালনা করতে পারছে না।
ঘটনাটি ঘটেছে রোববার। এই বিষয়ে জর্ডানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। তবে, গোয়েন্দা সূত্র বলছে, এর পেছনে রয়েছে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত। গত সপ্তাহে ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা আরকিয়া তাদের কার্যক্রম জর্ডান ও মিশরের বিমানবন্দরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল। কিন্তু জর্ডান কর্তৃপক্ষ এই পরিকল্পনায় বাধা দেওয়ায় আরকিয়া তাদের বেশিরভাগ ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, যদি তারা প্রয়োজনীয় অনুমতি না পায়, তবে তাদের কিছু কার্যক্রম মিশরের সিনাই উপদ্বীপের তাব্বা বিমানবন্দরে স্থানান্তর করা হতে পারে। ইসরাইলের তথ্য অনুযায়ী, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর ২৯ হাজারেরও বেশি ইসরাইলি ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে। এই নতুন ঘটনা তাদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।





