আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়ংকর বৃষ্টিতে ৯ জনের মৃত্যু, কী ঘটছে সেখানে?

পাকিস্তানের বান্নু ও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ৪৭ জন। বান্নুতে ভারী বর্ষণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ায় নয়জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরো ৪০ জন। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় কাঠামোগত গুরুতর ক্ষতির খবর পাওয়া গেছে। আটকেপড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য পৌঁছেছে উদ্ধারকারী দল। কোটকা গুলাম কাদির এলাকায় একটি বাড়ির বারান্দা ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরো ৩৫ জন আহত হয়েছেন। পিডিএমএ উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের বের করে আনে এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেয়। এ ছাড়া ওয়ালখাই মামাখেল এলাকায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। শামদি কালা মান্ডি এলাকায় ভারি বৃষ্টির কারণে একটি বাড়ির ছাদ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। প্রদেশজুড়ে আগামী বুধবার (৩১ মার্চ) পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে পিডিএমএ। তাই সবাইকে সতর্ক থাকার, দুর্বল স্থাপনা থেকে দূরে থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button