আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা!

ইরাকের রাজধানী বাগদাদে এক ভয়াবহ রকেট হামলায় যুক্তরাষ্ট্রের ‘ভিক্টরি বেস’ সামরিক ঘাঁটি কেঁপে উঠেছে। প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে একাধিক রকেট। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। রকেট হামলায় ঘাঁটির একটি পরিবহন বিমানে আগুন ধরে যায়। যদিও বর্তমানে সেখানে কোনো মার্কিন সেনা নেই এবং তারা ঘাঁটি ছেড়ে গেছে, তবে এই হামলাকে মার্কিন আগ্রাসনের একটি প্রতীকী আঘাত হিসেবে দেখা হচ্ছে। অতীতে মার্কিন বাহিনীর জন্য ‘ভিক্টরি বেস’ ছিল সবচেয়ে সুরক্ষিত স্থান, যা এখন আক্রমণের শিকার। একই রাতে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও মার্কিন দূতাবাসে একটি ড্রোন হামলা চালানো হয়, যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button