লেবাননে নেতানিয়াহুর বড় চাল! যা ঘটল রাতে…

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক আগ্রাসন সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন। নর্দার্ন কমান্ড থেকে দেওয়া এক ভিডিও বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর লাগাতার রকেট হামলা এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকির কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ‘আমি এইমাত্র বিদ্যমান নিরাপত্তা বাফার জোন আরো সম্প্রসারণের নির্দেশ দিয়েছি। আমরা উত্তরে পরিস্থিতি মৌলিকভাবে পরিবর্তন করতে দৃঢ়প্রতিজ্ঞ।’ এই নির্দেশনার মাধ্যমে ইসরাইল গাজা মডেলের মতো কৌশল অনুসরণ করে তাদের দখলকৃত এলাকা সম্প্রসারণের চেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নতুন নির্দেশনার ফলে ইসরাইলি বাহিনী কি ওই সীমার বাইরে আরো অগ্রসর হবে, নাকি একই এলাকার ভেতরে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করবে, তা এখনো স্পষ্ট নয়।





