ইরান পারমাণবিক অস্ত্র না ছাড়লে যা ঘটবে… পরমাণু যুদ্ধের আশঙ্কা!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঁশিয়ারিতে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা। তিনি সাফ জানিয়েছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা থেকে সরে না আসে, তবে তাদের “টিকেই থাকবে না”। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “তারা (ইরান) এখন বিপর্যস্ত। তারা পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে। তারা আমাদের কাছে সবকিছু তুলে দেবে। আমরা যা যা করতে চাই, তারা তার সবই করবে।” তিনি আরও বলেন, “যদি তারা তা না করে, তবে তাদের কোনো দেশ থাকবে না। তাদের কোনো দেশই থাকবে না।”
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের সম্ভাব্য টোল আদায়ের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি হুমকি দিয়ে বলেন, “আমরা দুই মিনিটের মধ্যেই এটি বন্ধ করে দিতে পারি, এতো দ্রুত যে আপনি অবাক হয়ে যাবেন।” আল জাজিরার বরাত দিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।





