আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! কুয়েতের প্লান্টে ইরানের হামলা, নিহত বিদেশী শ্রমিক

মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেল। কুয়েতে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে হামলা চালিয়েছে ইরান। কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন এবং প্লান্টের সার্ভিস ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত বিদ্যুৎ মন্ত্রণালয় এটিকে ‘কুয়েত রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি আগ্রাসনের অংশ’ বলে উল্লেখ করেছে। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্বাভাবিক কার্যক্রম পুনঃস্থাপনের জন্য জরুরি সেবা প্রদানকারী দল পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত হওয়ার পর এই হামলা হয়। এর মধ্যে কয়েকটি ড্রোন একটি সামরিক শিবির লক্ষ্য করে আঘাত হানে, যেখানে ১০ জন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button