আন্তর্জাতিক
ইরানের তেল ও দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের! কেন এই হঠাৎ সিদ্ধান্ত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের জ্বালানি তেল এবং দেশটির প্রধান জ্বালানি কেন্দ্র খারগ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের তেল দখল করা তার পছন্দের কাজ। তিনি আরও মন্তব্য করেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের কাছে অনেক বিকল্প আছে।’ এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।





