আন্তর্জাতিক

যুদ্ধের মাঝে পোপের কণ্ঠে চাঞ্চল্যকর বার্তা! যা বললেন তা জানলে চমকে যাবেন

যুদ্ধবাজদের প্রার্থনায় সৃষ্টিকর্তা সাড়া দেন না—এমন এক চাঞ্চল্যকর বার্তা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন পোপ চতুর্দশ লিও। মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যেই রোববার পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পোপ বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের সম্পূর্ণ বিরুদ্ধে। তিনি কোনোভাবেই যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’

মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে সেখানকার খ্রিস্ট ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিকভাবে পালন করতে পারছেন না বলে তিনি উল্লেখ করেন। এর আগে, গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, যুদ্ধের কারণে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতময় পরিস্থিতিতে জড়িত সকল পক্ষকে আলোচনায় বসার জন্য আহ্বানও জানান।

উল্লেখ্য, পোপ চতুর্দশ লিও প্রথম আমেরিকান পোপ। তিনি প্রায়শই সহিংসতার নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে যেকোনো দ্বন্দ্ব নিরসনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তবে প্রায় ৭০ বছর বয়সী এই পোপ বরাবরই ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বার্তা দিয়ে আসছেন। যদিও তিনি যুদ্ধের নিন্দা জানাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করেননি বা কারও নাম উল্লেখ করেননি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button