আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় চাল! যুক্তরাষ্ট্র-ইরানকে মুখোমুখি বসাবে পাকিস্তান?

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় ভূমিকা নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে বসানোর জন্য তারা সক্রিয়ভাবে কাজ করবে। গতকাল রোববার পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের এক প্রতিনিধি বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।

শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে একটি ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় আনার চেষ্টা করবে। তিনি আরও জানান, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আঞ্চলিক সংকট নিয়ে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ক্রমবর্ধমান সংকট, বিশেষ করে ইরানসহ মুসলিম দেশগুলোতে যে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা দ্রুত নিরসনে একটি যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button