আন্তর্জাতিক

বড় সিদ্ধান্ত! নেপালের শিক্ষাঙ্গনে যা নিষিদ্ধ হল… চমকে যাবেন

নেপালের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র (বালেন) শাহ। সম্প্রতি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০০ দফার এক বিশাল সংস্কার কর্মসূচির আওতায় এবার শিক্ষাঙ্গন থাকবে রাজনৈতিক প্রভাবমুক্ত। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল সমর্থিত সকল ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এসব সংগঠনের পরিবর্তে গঠন করা হবে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’। অন্যদিকে, পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল প্রথাগত পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে বিকল্প মূল্যায়ন পদ্ধতির উপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, বিদেশি নামে পরিচালিত স্কুলগুলোকে নেপালি নাম ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্নাতক পর্যায়ে ভর্তিতে নাগরিকত্ব সনদের প্রয়োজনীয়তাও শিথিল করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button