আন্তর্জাতিক
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র কেড়ে নিল শান্তি! কুয়েতে আহত ১০ সেনা, কাঁপছে মধ্যপ্রাচ্য

কুয়েতের একটি সেনা ক্যাম্পে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন সেনা আহত হয়েছেন। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় আহত সেনারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন এবং ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।





