আন্তর্জাতিক
ইরানে ভয়ংকর হামলা! নিহত ৬, বাড়িঘর ধ্বংসস্তূপ

ইরানের ওসমাভানদান গ্রামে মার্কিন-ইসরাইলি হামলায় ছয়জন নিহত হয়েছেন। দেশটির সংবাদ সংস্থা মেহর আলজাজিরার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওসমাভানদান গ্রামের একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। হামলার পরপরই ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়েছে। এই হামলায় পাঁচটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ২২টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করেছে, মার্কিন-ইসরাইলি হামলায় তাদের ৯৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।





