মার্কিন সেনা ঢুকলেই কফিনে ফিরবে! তেহরানের ভয়ংকর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে পেন্টাগনের গোপন পরিকল্পনা ফাঁস! সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। এমন খবরে তেহরানের পক্ষ থেকে এসেছে কড়া হুঁশিয়ারি – মার্কিন সেনা ইরানে ঢুকলেই তাদের কফিনে ফিরতে হবে। ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনা করছে। বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী ও প্রচলিত পদাতিক সেনাদের সমন্বয়ে এই অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর মধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সৈন্যও ওই অঞ্চলে পৌঁছেছে। তবে এর আগেই পাল্টাপাল্টি হুঁশিয়ারি সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুমকি দিয়েছে, প্রতিশোধ হিসেবে পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।





