আন্তর্জাতিক

ইরানের ওপর চটেছে আমিরাত! বিশাল ক্ষতিপূরণ ও কড়া নিরাপত্তা চাইল

ইরানের সঙ্গে চলমান সংঘাতের যেকোনো রাজনৈতিক সমাধানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ হামলা মোকাবেলায় ‘হামলা না করার’ নীতি গ্রহণের ওপর জোর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একইসঙ্গে, উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো ও জনগণের ওপর হামলার জন্য ইরানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে দেশটি।

ইউএই প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি জানান। তিনি অভিযোগ করেন, যুদ্ধের আগে প্রতিবেশী দেশগুলোকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ইরান আসলে পূর্বপরিকল্পিত আগ্রাসন চালিয়েছে। গারগাশ জোর দিয়ে বলেন, আঞ্চলিক উত্তেজনা এড়ানো সত্ত্বেও ইরানের এই কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

সুতরাং, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার প্রধান হুমকি মোকাবিলায় এখন বাধ্যতামূলক নিরাপত্তা নিশ্চয়তা ও ক্ষতিপূরণ অত্যাবশ্যক বলে মনে করেন তিনি। এই পদক্ষেপগুলো ছাড়া স্থিতিশীলতা অর্জন কঠিন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button