আন্তর্জাতিক

লোহিত সাগরে ফের অস্থিরতা! ব্যবসায়ীদের পথে কাঁটা, বড় হামলার আশঙ্কা

ইউরোপীয় ইউনিয়নের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা সব জাহাজকে ইয়েমেনের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। বিশেষ করে লোহিত সাগর ও এডেন উপসাগর অঞ্চলে এই ঝুঁকি বেশি।

হুথিরা সম্প্রতি ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নতুন করে হামলার হুমকি দিয়েছে। ইইউ নৌবাহিনীর ‘অ্যাসপিডিস’ মিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকে যতক্ষণ হুমকির মাত্রা কমছে, ততক্ষণ ইয়েমেনের জলসীমা থেকে দূরে থাকতে হবে। ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি ‘উচ্চ’, আর যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই এমন জাহাজগুলোর জন্য ঝুঁকি ‘মাঝারি’।

বিশেষজ্ঞদের মতে, বাব আল-মান্দেব প্রণালীতে যেকোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই প্রণালীটি বৈশ্বিক বাণিজ্যপথের সঙ্গে যুক্ত।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button