হরমুজ প্রণালি পেরিয়ে ভারতের দিকে এগোচ্ছে ৯৪ হাজার টন গ্যাস! যা ঘটল রাতে…

ভারতের জন্য সুখবর! প্রায় ৯৪ হাজার মেট্রিক টন এলপিজি গ্যাস বোঝাই দুটি ট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই ট্যাঙ্কার দুটি মুম্বাই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এলএসইজি’র শিপ ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এই সপ্তাহে মোট চারটি এলপিজি ট্যাঙ্কার ইতিমধ্যে প্রণালি পার হয়েছে। এছাড়া আরও তিনটি ট্যাঙ্কার বর্তমানে প্রণালীর পশ্চিমাংশে অবস্থান করছে। সরকারি তথ্য অনুযায়ী, পশ্চিম উপসাগরীয় অঞ্চলে বর্তমানে ১৮টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এবং প্রায় ৪৮৫ জন ভারতীয় নাবিক আটকা পড়ে আছেন।
ভারতের মতো বড় এলপিজি আমদানিকারক দেশের জন্য এই ট্যাঙ্কারগুলোর আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর ভারত ৩৩ দশমিক ১৫ মিলিয়ন টন এলপিজি ব্যবহার করেছে, যার প্রায় ৬০ শতাংশই আমদানি করতে হয়। এই আমদানির প্রায় ৯০ শতাংশই আসে মধ্যপ্রাচ্য থেকে।





